বিজয়ের ৪০ বছর নিয়ে গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ পেরিয়ে ৪০ বছরে পা পড়েছে বাংলাদেশের বিজয় দিবসের। এ বিষয়টি নিয়ে এবার একটি গান তৈরি করা হয়েছে। ‘চল্লিশে পা পড়েছে আমার বাংলা মায়ের, চারিদিকে উড়ছে নিশান লাল-সবুজের’—এমন কথায় গানটি লিখেছেন রবিউল ইসলাম। সুর ও সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ। এতে কণ্ঠ দিয়েছেন রিয়েলিটি শো থেকে আসা চার শিল্পী—মেহরাব, রেজওয়ান, কোনাল ও চুমকি। এ প্রসঙ্গে পংকজ বলেন, ‘আমাদের মহান বিজয় দিবস ৪০-এ পা দিয়েছে। এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়। গানের কথায় সে বিষয়টিই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করছি, গানটির সুর এবং সংগীতায়োজনও সবাইকে উজ্জীবিত করবে।’ খন্দকার ইসমাইলের পরিচালনায় আগামীকাল শুক্রবার রাত আটটায় এটিএন বাংলায় ‘স্মাইল শো’ অনুষ্ঠানে গানটি দেখানো হবে।