বিটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড মাস্টারের কোরবানিবিটিভিতে বৃহস্পতিবার রাত আটটার বাংলা সংবাদের পর দেখানো হবে নাটক ব্যান্ড মাস্টারের কোরবানি। লিখেছেন ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, মামুনুর রশীদ, লারা লোটাস, আমিন আজাদ, শুভাশীষ ভৌমিক প্রমুখ।১৯৭১ সাল। পুরান ঢাকার একটি ব্যান্ডের গল্প। ব্যান্ড মাস্টারসহ পার্টির লোকজন ২৫ মার্চের কালরাতে এক বিয়েবাড়ির অনুষ্ঠানে আটকা পড়েন। তারপর বাড়িতে ফিরতে গিয়ে বন্দী হন সেনাবাহিনীর হাতে। সেখান থেকে অভিনব এক কায়দায় তাঁরা মুক্ত হয়ে বাড়ি ফেরেন। কিন্তু এখানেই শেষ নয়।...সুরভিত জোছনায়বিটিভিতে ঈদের দিন বিকেল চারটায় দেখানো হবে সংগীতানুষ্ঠান সুরভিত জোছনায়। অনুষ্ঠানে গান করবেন আবদুল জব্বার, নকিব খান, লাকি আখন্দ, শাম্মী আখতার, শম্পা রেজা, কনক চাঁপা, শাকিলা জাফর, ফাহমিদা নবী, রুমানা ইসলাম এবং সানি জুবায়ের। উপস্থাপনা করেছেন চৈতি। প্রযোজনা করেছেন সৈয়দ জামান। আলোছায়াবিটিভিতে ঈদের দিন বিকেল চারটা পাঁচ মিনিটে দেখানো হবে নৃত্যানুষ্ঠান আলোছায়া। পুরোনো দিনের বাংলা ছবির গানের সঙ্গে দ্বৈত শিল্পীদের নাচ দিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠান। শিল্পীরা হলেন ফারহানা খান ও মনি, চাঁদনি ও হীরু, সোহেল ও শখ, পাপড়ি ও মোহন, আনিকা ও তুষার, অনিক ও স্মিতা এবং কস্তুরি ও বাবু। উপস্থাপনা করেছেন এস ডি রুবেল। প্রযোজনা করেছেন লায়লা হক। আমাদের গানবিটিভিতে ঈদের দিন বিকেল তিনটা পাঁচ মিনিটে দেখানো হবে সংগীতানুষ্ঠান আমাদের গান। অনুষ্ঠানের শিল্পীরা হলেন সুমনা বর্ধন, রাশেদ, বাসু, কণা, মনিরুল ইনলাম, নাজিব জহির, নির্ঝর, ঈষাত ইতু, তানভির তারেক, শান, জুবায়ের এরশাদ, মুক্তা মজুমদার, অন্তরা ও রোজ বীণা। প্রযোজনা করেছেন বদরুজ্জামান। তারার ভুবনে সুরের ছোঁয়াবিটিভিতে ঈদের দিন সন্ধ্যা পাঁচটা ৪০ মিনিটে দেখানো হবে অভিনয়শিল্পীদের গাওয়া গান নিয়ে অনুষ্ঠান তারার ভুবনে সুরের ছোঁয়া। অনুষ্ঠানে গান গেয়েছেন ফজলুর রহমান বাবু, দিতি, শারমীন লাকি, চঞ্চল চৌধুরী, শাওন, চাঁদনী, রাহিমা সুলতানা, সৈয়দ শুভ্র, গোলাম ফরিদা ছন্দা ও স্বাগতা। প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।নজরবন্দীবিটিভিতে ঈদের দিন রাত আটটার সংবাদের পর দেখানো হবে নাটক নজরবন্দী। লিখেছেন আবু আল সাঈদ, প্রযোজনা করেছেন বদরুজ্জামান। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, নিপু, শর্মী, ফখরুল হাসান বৈরাগী, মাহমুদুল ইসলাম, আফরোজা হাসান, তুষ্টি ও মাসুম আজিজ।এক ব্যক্তি প্রচুর অর্থ-বিত্তের মালিক কিন্তু তিনি একেবারেই ঘুমাতে পারেন না। চিকিৎসক তাঁকে স্থান পরিবর্তনের জন্য ও শেকড়ের কাছে যাওয়ার পরামর্শ দেন। বিত্তশালী ব্যক্তি নিজের গ্রামের বাড়ি আসেন। এখানে অদ্ভুত চরিত্রের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তাঁর। কিন্তু তাঁকে দেখা যায় না। গ্রামের খারাপ লোকেরা এই অশরীরীকে ভয় পায়। এই অশরীরীর পরামর্শে শারীরিক পরিশ্রমের নানা কাজ করেন ওই বিত্তশালী। এবার তাঁর ঘুম হয়। কবি ও কবিতাবিটিভিতে বৃহস্পতিবার সকাল নয়টা ৪০ মিনিটে দেখানো হবে বিশিষ্ট কবিদের স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান কবি ও কবিতা। অনুষ্ঠানে অংশ নিয়েছেন বেলাল চৌধুরী, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, রুবি রহমান, কাজী রোজী, কামাল চৌধুরী, অসীম সাহা, মহাদেব সাহা, শফিক আলম মেহেদী, ভূঁইয়া শফিকুল ইসলাম, মো. নূরুল হুদা, হাবিবুল্লাহ সিরাজী, মোহাম্মদ সামাদ, রবিউল হোসেন, রবীন্দ্র গোপ, নাসির হায়দার ও রোকেয়া ইউসুফ।সুর মাধুরীবিটিভিতে বৃহস্পতিবার সকাল পৌনে নয়টায় দেখানো হবে পঞ্চ কবির গানের অনুষ্ঠান সুর মাধুরী। অনুষ্ঠানে গান করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, পাপিয়া সারোয়ার, সাদি মহম্মদ, চঞ্চল খান, বুলবুল মহলানবীশ, সাদিয়া আফরিন মল্লিক, রেবেকা সুলতানা, লিনা তাপসী খান, অদিতি মহসিন, নন্দিতা ইয়াসমীন, শারমীন রিনভি, শবনম জাহান ও সুবর্ণা চৌধুরী। প্রযোজনা করেছেন সৈয়দ জামান। ঈদ আনন্দ ডটকমবিটিভিতে বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় দেখানো হবে ম্যাগাজিন অনুষ্ঠান ঈদ আনন্দ ডটকম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শিবলী মোহাম্মদ ও শামীম আরা নীপা। তারকাদের নিয়ে আড্ডা আর গেম শো উপস্থাপনা করেছেন রিয়াজ। আছে এলআরবির গান ও মিমো আর নিলয়ের নাচ। কৌতুক করেছেন টেলিসামাদ ও কাজল। বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন জুয়েল আইচ, আইয়ুব বাচ্চু, ফাতেমা তুজ জোহরা, এস ডি রুবেল, পূর্ণিমা, পপি, আমিন খান, অঞ্জনা, আঁখি আলমগীর, হাসান, এস এ হক অলীকসহ আরও অনেকে। আনন্দ নৃত্যবিটিভিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় দেখানো হবে নৃত্যানুষ্ঠান আনন্দ নৃত্য। এতে নৃত্য পরিবেশন করেছেন সোহেল, নাদিয়া, সাবা, ইলা, বিনতি, তুষার, স্মিতা, প্রীতি প্রমুখ। প্রযোজনা করেছেন সিরাজুল হক।বেশি ছিল অভিমানবিটিভিতে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় দেখানো হবে গানের অনুষ্ঠান বেশি ছিল অভিমান। উপস্থাপনা করেছেন আলম খান। গান নিয়ে আলম খানের আলাপের ফাঁকে ফাঁকে গান গেয়েছেন ফাহমিদা নবী, রুমানা ইসলাম, শাহিনা হক, প্রিয়াংকা গোপ ও বিউটি দাস। সুর ও সংগীত পরিচালনা করেছেন বাসু। আর গানগুলো চিত্রায়িত হয়েছে লালবাগের কেল্লা, শালবন বৌদ্ধ বিহার, আহছান মঞ্জিল, বালিহাটি জমিদার বাড়ি এবং পদ্মা রিসোর্টে। গ্রন্থনা ও পরিচালনা করেছেন আনজাম মাসুদ।তারকা মেলাবিটিভিতে শুক্রবার সন্ধ্যা সাতটায় দেখানো হবে চলচ্চিত্র নিয়ে ম্যাগাজিন তারকা মেলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আঁখি আলমগীর। থাকছে শাকিব খান, অপু বিশ্বাস ও এফ আই মানিকের সাক্ষাৎকার। আছে বিভিন্ন ছবি থেকে বাছাই করা জনপ্রিয় গান, ছবির উল্লেখযোগ্য অংশ এবং তারকাদের কথা। গ্রন্থনা ও পরিচালনা করেছেন সেলিম চৌধুরী। অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিলবিটিভিতে শুক্রবার সন্ধ্যা ছয়টায় দেখানো হবে নাটক অতঃপর টিয়া পাখি উড়িয়া চলিল। রচনা ও পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন তিশা, হিল্লোল, রিফাত চৌধুরী, আইরিন, তারিক স্বপন প্রমুখ।রিফাত চৌধুরী টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য গণনা করে। এ ব্যাপারটা তার ছোট মেয়ে তিশার মোটেও পছন্দ নয়। সে বাবাকে মানুষ ঠকানো এই পেশা থেকে সরিয়ে নিয়ে অন্য কোনো কাজে লাগাতে চায়। অন্য পাড়ার বেকার যুবক হিল্লোলের সঙ্গে পরিচয় হয় তিশার। তিশার সঙ্গে তার প্রেম আদৌ হবে কি না—তা জানার জন্য রিফাত চৌধুরীর কাছে যায় হিল্লোল। টিয়া পাখি দিয়ে গণনা করে নিশ্চিত হতে চায় সে।তারাদের গানবিটিভিতে বৃহস্পতিবার রাত সাতটায় দেখানো হবে গান নিয়ে ম্যাগাজিন তারাদের গান। উপস্থাপনা করেছেন নীরব ও মীম। অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, এস আই টুটুল, বালাম, হাবিব, আরফিন রুমী, হূদয় খান, তৌসিফ ও পড়শি। গানের সঙ্গে আছে শিল্পীদের সঙ্গে কথোপকথন। হার্টের জন্য ভালোবিটিভিতে শুক্রবার সকাল সোয়া ১০টায় দেখানো হবে কৌতুকের অনুষ্ঠান হার্টের জন্য ভালো। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানে অংশ নিয়েছেন কয়েকজন হাসির তারকা। এঁদের মধ্যে আছেন অমল বোস, পাপ্পু, শাহীন খান, লিটন খন্দকার, টুটু, জাহিদ শিকদার, প্রিন্স আলমগীর, উত্তম, আকাশ, রেজাউল, সারোয়ার শরীফ, হায়দার ও জাহিদ চৌধুরী। প্রযোজনা করেছেন মো. সারোয়ার।গানে গানে পরিচয়বিটিভিতে শনিবার সকাল আটটা ৪৫ মিনিটে দেখানো হবে সংগীতানুষ্ঠান গানে গানে পরিচয়। অনুষ্ঠানে গান করেছেন জিনাত রেহানা, শেলু বড়ুয়া, রেহানা আশিকুর রহমান, ঝর্ণা রহমান, আলাউদ্দিন আহমেদ, শুক্লা আহমেদ ও সাইদুর রহমান। প্রযোজনা করেছেন শামসুজ্জোহা তালুকদার।শালিকের ঘাড়ে রোঁবিটিভিতে শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর দেখানো হবে নাটক বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। লিখেছেন আনিসুল হক। পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন আবুল হায়াত, চম্পা, সজল, হোমায়রা হিমু, কাজী রাজু প্রমুখ। ওয়াদুদ চৌধুরীর বিপত্নীক জীবন কেটে যাচ্ছিল এক প্রকার। ছেলেমেয়ে, নাতি-নাতনি—সবই ছিল তার। ছিল না শুধু তার খুব কাছের কেউ। বুড়ো বয়সে তার ভীমরতি ধরে। জীবনকে আরও একটু রঙিন করতে তিনি বাড়িতে নিয়ে আসেন সুলতানা ম্যাডামকে। এই মহিলা বাড়ির সবাইকে কড়া নিয়ম-কানুন মেনে চলার নির্দেশ দেন। সবকিছু কঠোর নিয়ন্ত্রণে নিয়ে নেন। সুলতানা স্বপ্ন দেখে ওয়াদুদ সাহেবকে বিয়ে করে বিশাল সম্পত্তির মালিক হওয়ার।সেই তো আবারবিটিভিতে শুক্রবার রাত সাড়ে ১০টায় দেখানো হবে নাটক সেই তো আবার। লিখেছেন লিপি মনোয়ার, পরিচালনা করেছেন এস এ হক অলীক। অভিনয় করেছেন পূর্ণিমা, অপূর্ব, শর্মিলী আহমেদসহ আরও অনেকে।