বিটিভিতে আসছে ‘বনফুলের গান’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ জুন থেকে বিটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ধারাবাহিক নাটক বনফুলের গান। কর্মজীবী ও ঝরে পড়া শিশুদের নিয়ে নাটকের গল্প। পরিচালনা করেছেন আবুল হায়াত, লিখেছেন আজাদ আবুল কালাম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় নাটকটি নির্মিত হচ্ছে। গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল এর আনুষ্ঠানিক উদ্বোধন। অনুষ্ঠানে নাটকের কলাকুশলীরা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন। ৭৮ পর্বের এই ধারাবাহিকে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, শতাব্দী ওয়াদুদ, ওয়াহিদা মল্লিক জলি, দীপা খন্দকার, সায়ীদ বাবু, সিদ্দিকসহ আরও অনেকে। নাটকটি প্রচারিত হবে প্রতি বুধবার সন্ধ্যা সাতটায়।