বিটিভিতে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিকেল চারটা থেকে এই সম্প্রচার শুরু হবে। চলবে অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত। এছাড়া বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিটিভির উপমহাপরিচালক কামরুন্নেসা হাসানের তত্ত্বাবধানে তৈরি অনুষ্ঠান গর্জন ও বাংলাদেশে বিশ্ব ক্রিকেট এখন প্রতিদিন প্রচার করা হচ্ছে।