বিটিভিতে সেরা 'কানা বুড়ির ছা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কানা বুড়ির ছা নাটকের দৃশ্যে বিজরী ও ইন্তেখাব দিনার
কানা বুড়ির ছা নাটকের দৃশ্যে বিজরী ও ইন্তেখাব দিনার

প্রিভিউ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিটিভিতে এবার ঈদের সেরা নাটক কানা বুড়ির ছা। নাটকটির নাট্যকার ফরহাদ লিমন, পরিচালক শাহজাহান সোহাগ। জানা গেছে, ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে নাটকটি। মূল ভূমিকায় অভিনয় করেছেন আফরোজা বানু। সঙ্গে আরও আছেন ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তৌফিক, টুটুল চৌধুরীসহ অনেকে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতারা জানান, বৃদ্ধ মায়ের একটি চোখ নষ্ট। এ কারণে ছেলেটি তার মাকে অপছন্দ করে। ছেলেটি যে স্কুলের ছাত্র, বৃদ্ধ মা সে স্কুলেরই আয়া। স্কুলজীবন শেষ করে ছেলেটি শহরে চলে আসে। ছেলেটি এখন বড় কর্মকর্তা। স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখেই আছে। স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে ১৫ বছর পর গ্রামে যায় ছেলেটি। এই দীর্ঘ সময় সে তার মায়ের কোনো খবর রাখেনি। স্কুলের প্রধান শিক্ষক এবার ছেলেটিকে জানান, ছোটবেলায় এক দুর্ঘটনায় ছেলেটির একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিল। মা তাকে নিজের চোখ দিয়েছিলেন। আজ মায়ের চোখ দিয়েই ছেলেটি পৃথিবী দেখছে।