বিটিভিতে ৬৩টি নাটক চারটি টেলিছবি ও ১০টি ম্যাগাজিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে কোরবানির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য ৬৩টি নাটক, চারটি টেলিছবি ও ১০টি ম্যাগাজিন অনুষ্ঠান জমা দিয়েছেন নির্মাতারা। বেসরকারিভাবে নির্মিত অনুষ্ঠান জমা দেওয়ার শেষ তারিখ ছিল গত ২০ অক্টোবর।বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) কামরুন্নেসা হাসান জানান, আগামী সোমবার থেকে বিশেষ প্রিভিউ কমিটির সদস্যরা এসব অনুষ্ঠান দেখবেন। তাঁদের মতামতের ভিত্তিতেই মানসম্পন্ন অনুষ্ঠান প্রচারের জন্য চূড়ান্ত করা হবে। তিনি আরও জানান, এবার ঈদে ২০টির বেশি নাটক ও ছয়টি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার করা হবে।রোজার ঈদে টেলিছবি প্রচার না হওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, যদি এবারের টেলিছবিগুলো ভালো হয় এবং নির্মাতারা প্রয়োজনীয় বিজ্ঞাপন জোগাড় করতে পারেন, তবে তা প্রচারের সুযোগ পাবে।