বিটিভির ঈদের অনুষ্ঠান নির্মাণে যুক্ত হলো শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরবানির ঈদের জন্য ৫ অক্টোবরের মধ্যে বিটিভিতে বেসরকারিভাবে নির্মিত নাটক ও অন্যান্য অনুষ্ঠান জমা দিতে হবে। ঈদের অনুষ্ঠান জমা দেওয়ার ক্ষেত্রে বিটিভি এবার নতুন কিছু শর্ত জুড়ে দিয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—একজন প্রযোজক একটির বেশি কাজ জমা দেওয়ার সুযোগ পাবেন না, প্রযোজককে অনুষ্ঠানের সঙ্গে তাঁর ট্রেড লাইসেন্সের ফটোকপি, টিআইএন নম্বরের ফটোকপি এবং আয়করের প্রত্যয়নপত্রের ফটোকপি জমা দিতে হবে। যদি এর কোনোটি না থাকে, তবে তিনি অনুষ্ঠান জমা দিতে পারবেন না।এ ছাড়া নাটকের ক্ষেত্রে নাট্যকার ও পরিচালকের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে। বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক ফরিদুর রহমান বলেন, ‘আমরা পরিচালক ও নাট্যকারের ব্যাপারে জানতে চাই। তিনি এর আগে কী কাজ করেছেন, তাও জানা যাবে। এর মধ্য দিয়ে একধরনের স্বচ্ছতা তৈরি হবে।’বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকী বলেন, ‘এই নিয়ম বিটিভি করেছে। নিয়মের মধ্যে থেকে যেন সবাই কাজ করেন, এ জন্যই শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছে।’ এদিকে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মামুনুর রশীদ বলেন, ‘বিটিভি কর্তৃপক্ষ যে শর্তগুলো দিয়েছে, তার কোনোটির ব্যাপারে আমাদের সমস্যা নেই। এখন অনুষ্ঠান জমা দেওয়ার শেষ সময় হলো ৫ অক্টোবর। এখন কেন জানানো হলো? আসলে এত কিছুর প্রয়োজন হয় না। যদি বিটিভি আমাদের সংগঠনের প্রত্যয়নপত্র চাইত, তাহলে এতটা ঝামেলা হতো না। কারণ, আমরা তাদেরই প্রত্যয়নপত্র দিই, যাদের টিআইএন নম্বর ও ট্রেড লাইসেন্স আছে।’কাজী আবু জাফর সিদ্দিকী জানান, বিটিভি এবার পাঁচ দিন ঈদের অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঈদের দিন থাকবে শুধুই বিটিভির নিজস্ব অনুষ্ঠান।