বিটিভির নতুন উপমহাপরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) অনুষ্ঠান বিভাগের উপমহাপরিচালক পদে যোগ দিয়েছেন কামরুননেসা হাসান। সরকার তাঁকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। গতকাল সোমবার থেকে তাঁর এই নিয়োগ কার্যকর হয়েছে। জানা গেছে, ২০০৯ সালে জানুয়ারি মাসে কামরুননেসা হাসান একই পদ থেকে অবসর গ্রহণ করেন।