বিটিভির ১০ দিনের অনুষ্ঠান চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা ছিল, বিটিভি এবার ঈদে সাত দিনের অনুষ্ঠানমালা দেখাবে। কিন্তু গতকাল বৃহস্পতিবার জানা গেল, সাত নয়, ১০ দিনের অনুষ্ঠান চূড়ান্ত করেছে বিটিভি কর্তৃপক্ষ। এর মধ্যে ঈদের দিন থাকছে শুধু বিটিভির নিজস্ব অনুষ্ঠান। অন্য দিনগুলোতে প্যাকেজের আওতায় তৈরি অনুষ্ঠানই বেশি প্রচার করা হবে। গতকাল বিকেলে প্যাকেজের আওতায় নির্মিত অনুষ্ঠান চূড়ান্ত হওয়ার পর নির্মাতাদের চিঠির মাধ্যমে তা জানানো হয়েছে। জানা গেছে, বিটিভিতে এবার ঈদের অনুষ্ঠানমালায় ২৩টি নাটক দেখানো হবে। এর মধ্যে আছে মামুনুর রশীদের জবা কাহিনি, সালাহউদ্দিন লাভলুর অঙ্কুরের স্বপ্ন, ফজলুর রহমানের টাউট, সাইদুল আনাম টুটুলের নাটক, গাজী রাকায়েতের বিবাহোত্তর সংবর্ধনা, হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে চয়নিকা চৌধুরীর রূপা, এস এ হক অলীকের ছেঁড়া পাতার কাব্য, মিলন ভট্টাচার্যের বর+বৌ=?, হিমেল আশরাফের প্রতিশোধ পর্ব, সকাল আহমেদের ঈদের টিকেট, হালিম তালুকদারের অভ্র। এ ছাড়া অন্য নাটকগুলো হলো এই সব সুখ দুঃখ, তেতার, একজন মেকআপম্যান অথবা নীরবতার গল্প, অতঃপর কফিলের আয়না, নিউটন স্যার, অবদান, মনসুর আলীর ব্যাগ, দেখা হবে ভালোবাসায় বেদনায়, ভাঙামেলা, মা বলিও না, নিদ্রা, সবুজ দাওয়াই ও ঈদ এলো সিসিমপুরে।থাকছে পাঁচটি টেলিছবি—ফিরে আসা, সৈকতে বালুঘর, জ্যোত্স্নায় মঞ্জুরি, নকশীকাঁথার মাঠ ও ছাই। ম্যাগাজিন ও গানের অনুষ্ঠানের মধ্যে রয়েছে ইত্যাদি, ধুম তা না, গানে গানে মমতাজ, সুরের কথামালা, ঈদের আকাশ, গানে গানে তারার মেলা, সুরের আকাশে শুকতারা, উৎসব, তুমি এখন ভালো আছো তো ও তারার মেলা।