বিটিভির ৫০ বছরে চ্যানেল আইয়ে মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিলনমেলায় বিটিভির প্রাক্তন এবং এ সময়ের শিল্পী, কর্মকর্তা ও কলাকুশলীরা
মিলনমেলায় বিটিভির প্রাক্তন এবং এ সময়ের শিল্পী, কর্মকর্তা ও কলাকুশলীরা

বাংলাদেশ টেলিভিশন ৫০ বছরে পা রেখেছে গতকাল বুধবার। এ উপলক্ষে চ্যানেল আই আয়োজন করে ‘বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর: চ্যানেল আইয়ের শুভেচ্ছা’ শিরোনামে মিলনমেলা। তেজগাঁওয়ে চ্যানেল আই ভবনের ছাদ-বারান্দায় সকালে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের প্রবীণ ও নবীন কর্মকর্তা, কলাকুশলী আর শিল্পীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে। প্রবীণ কর্মকর্তারা কথা বলেন বিটিভির ফেলে আসা দিনগুলো নিয়ে। অনুষ্ঠানে গান গেয়েছেন পাপিয়া সারোয়ার ও সাদি মহম্মদ।
এদিকে ৫০ বছরের শুভ সূচনা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন নানা আয়োজন করেছে। গতকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এবং আজ বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হচ্ছে নানা অনুষ্ঠান। এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যালি, আলোচনা ও স্মৃতিচারণা।