বিতর্ক পিছু ছাড়ে না প্রিয়াঙ্কার!
অভিনেত্রী থেকে সম্প্রতি গায়িকা বনে যাওয়া প্রিয়াঙ্কার নামের আদ্যক্ষর ‘পি’। এই ‘পি’ এর অর্থ পজিটিভ বা ইতিবাচকতা হলেও বাস্তবে প্রিয়াঙ্কা চোপড়ার চারপাশ ঘিরে সব সময়ই একটা বিতর্ক জড়িয়ে থাকে। যদিও তাঁর চারপাশের নেতিবাচক অনেক কিছুই গায়ে মাখেন না সাবেক এ বিশ্বসুন্দরী। এক খবরে এমন মন্তব্য তুলে ধরেছে মিডডে।প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু মনে করেন, যতটা ইতিবাচক তাঁকে মনে করা হয় ততটা ইতিবাচক তিনি নন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘ আমার সঙ্গে সব সময় নেতিবাচক বিষয়গুলো ঘটে এটাও ঠিক নয়। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে এত বেশি ভালোবাসা পাই যে কিছু লোকের নেতিবাচক ধারণা আমার ওপর প্রভাব ফেলতে পারে না। কিছু মানুষ আমাকে পছন্দ করে না এটা ঠিক, কিন্তু তাঁরা আমাকে নিয়ে কথা বলে ও লেখে তাতেই আমি খুশি।’প্রিয়াঙ্কা চোপড়া আরও জানিয়েছেন, জীবনকে আমি ইতিবাচকভাবে দেখি। আমার অভিনীত শেষ চারটি ছবির তিনটিতেই ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে। আমি নতুন ক্যারিয়ার তৈরি করতে যাচ্ছি, আমার নতুন কোনো কিছু চাওয়ার নেই। তাই আমার অসুখী থাকার কোনো কারণ নেই।