বিদায় মাইলি সাইরাস
চার বছর আগে শুরু হওয়া টিভি সিরিজ হানা মন্টানা শেষ হতে চলেছে। ডিজনি চ্যানেলের আলোড়ন তোলা এই সিরিজটির শেষ পর্ব হানা মন্টানা ফর এভার প্রচারের পরই বিশ্বের ২০০ মিলিয়ন দর্শকের প্রিয় মাইলি সাইরাসেরও সাময়িক বিদায় ঘটবে। ইতিমধ্যেই সিরিজের একটি পর্বে মাইলি সাইরাস মাথা থেকে তাঁর পরচুলা খুলে জানিয়ে দিয়েছে যে সেই হানা মন্টানা। গত চার বছরে হানা মন্টানার ৯৮টি পর্ব প্রচারিত হয়। এই সিরিজে মাইলির চরিত্রটির প্রথমে নাম ছিল ক্লো স্টুয়ার্ট। পরে মাইলির নিজের নামটি মনে ধরে প্রযোজকদের। পরবর্তী সময়ে হানা মন্টানা টিন এইজ দর্শকের কাছে এতটাই প্রিয় হয়ে ওঠে যে এই সিরিজ অবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র হানা মন্টানা: দ্য মুভি, যা মুক্তির প্রথম বছরেই সারা বিশ্বে দেড় শ মিলিয়ন ডলার ব্যবসা করে। হানা মন্টানা শেষ হলে কী হবে; ১৮ বছরের তরুণী মাইলি সাইরাসের ব্যস্ততা কমছে না বরং আরও বাড়ছে। ইতিমধ্যেই চলচ্চিত্রে নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত মাইলি। ডেমি মুর ও অ্যাশলি গ্রিনের সঙ্গে লাফ আউট লাউড চলচ্চিত্রে কাজ করেছেন। সম্প্রতি মাইলি একটি মারমুখী কমেডি চলচ্চিত্র কাজ করেছেন। সো আন্ডারকভার নামের এই ছবিতে তাকে একজন এফবিআই এজেন্টের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। রাফিয়া চৌধুরীসূত্র: ইন্টারনেট