বিদায় মিডিয়াম ওয়েভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি চ্যানেল দূরদর্শন এবং রেডিও চ্যানেল আকাশবাণীকে ডিজিটাল পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়ার পর ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অম্বিকা সোনি জানান, প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য এবং টিভি ও রেডিও পরিষেবা আরও আধুনিকীকরণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, বেসরকারি এফএম স্টেশনগুলোর সঙ্গে টিকে থাকার জন্য এবার আকাশবাণীর মিডিয়াম ওয়েভ তুলে দিয়ে সেখানে চালু করা হচ্ছে ডিজিটাল ট্রান্সমিটার। এতে আকাশবাণীর অনুষ্ঠান আরও উন্নত ও শ্রুতিমধুর হবে। এই আধুনিকীকরণের জন্য কেন্দ্রীয় সরকার প্রথম পর্যায়ে এক হাজার ৫৪০ কোটি রুপি বরাদ্দ করেছে।