বিদায় যশ চোপড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত রোববার পৃথিবীকে বিদায় জানালেন ‘কিং অব রোমান্স’ যশ চোপড়া। তিনি ৮০ বছর বয়সে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে। গতকাল সোমবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আন্ধেরির যশরাজ ফিল্ম স্টুডিওতে তাঁর মরদেহ রাখা হয় সবার শ্রদ্ধা জানানোর জন্য। শেষকৃত্য সম্পন্ন হয় বেলা তিনটায়, চন্দন ওয়ারিতে। ১৩ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই পরিচালক। পাঁচ দশকের চলচ্চিত্রজীবনে তিনি তৈরি করেন অর্ধশতাধিক ছবি। জিতেছিলেন ১১ বার ফিল্মফেয়ার পুরস্কার। তার মধ্যে চারটি ছিল সেরা পরিচালকের সম্মাননা। এ ছাড়া ২০০১ সালে দাদাসাহেব ফালকে এবং ২০০৫ সালে পান পদ্মভূষণ পদক। শেষ ছবি বানিয়েছিলেন যব তাক হ্যায় জান। দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। জি নিউজ ব্যুরো।