বিদায়ী রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৫ মে শেষ হলো দ্য অপরাহ উইনফ্রে শো। আর রেকর্ড বইয়ে লিখে গেল নতুন এক কীর্তি। জরিপ পরিচালনাকারী প্রতিষ্ঠান নিয়েলসন জানিয়েছে, গত ১৭ বছরের মধ্যে অপরাহর শেষ পর্বটি সবচেয়ে বেশি মানুষ দেখেছে। নিয়েলসন জরিপ করে দেখেছে, গত বুধবার যুক্তরাষ্ট্রের মিটারড মার্কেটের রেটিংয়ে অপরাহর শেষ পর্বটির রেটিং ছিল ১৩ দশমিক ৩। ১৯৯৪ সালের ফেব্রুয়ারি মাসের পর এটাই সর্বোচ্চ। সেবার রেটিং উঠেছিল ১৩ দশমিক ৪। ওই পর্বের নাম ছিল পিপল শেড দেয়ার ডিসগাইজেস। ওয়েবসাইট।