বিদিত লাল দাস স্মরণে দুটি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত সুরকার ও সংগীতশিল্পী বিদিত লাল দাস স্মরণে আজ দুটি অনুষ্ঠান হবে। দেশ টিভিতে রাত পৌনে ১০টায় ‘ট্রিবিউট টু দ্য লিজেন্ড’ অনুষ্ঠানে বিদিত লাল দাসের গান করবেন সুবীর নন্দী ও আকরামুল ইসলাম। ৭১ টিভিতে রাত সোয়া ১০টায় সরাসরি সম্প্রচার করা হবে ‘জয়তু’ অনুষ্ঠানটি। এতে বিদিত লাল দাসকে নিয়ে আলোচনা ও গান করবেন সুজেয় শ্যাম, সুবীর নন্দী, চন্দনা মজুমদার ও সেলিম চৌধুরী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আব্দুন নূর তুষার।