বিদেশে বিশিষ্ট বাঙালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের বিভিন্ন দেশে আছেন কৃতী বাঙালিরা। সেখানে তাঁরা বাংলাদেশের অহংকার বাড়াচ্ছেন। বিভিন্ন ক্ষেত্রে এমন কজন সফল ব্যক্তিত্বকে নিয়ে তৈরি হলো সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘বিদেশে বিশিষ্ট বাঙালি’। অনুষ্ঠানটি তৈরি করেছেন অরুণ চৌধুরী।
পরিচালনার পাশাপাশি সাক্ষাৎকার নিয়েছেন তিনি। এবার এই অনুষ্ঠানে থাকছে হল্যান্ডের সমাজকর্মী লিপি আহমেদ, লন্ডনের পিয়ানোবাদক জয়ী রহমান, কানাডার টরন্টোর নারী আইনজীবী ব্যারিস্টার চয়নিকা দত্ত ও অটোয়ার গণিতবিদ মীজান রহমানের সাক্ষাৎকার। প্রচারিত হবে চ্যানেল আইয়ে সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে।