বিদেশের বিশিষ্ট বাঙালিদের নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোলগেট টোটাল টুথপেস্টের উদ্ভাবক একজন বাংলাদেশের বিজ্ঞানী। তাঁর নাম নূরুন নবী। তিনি থাকেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি শহরে। যুক্তরাষ্ট্রের দ্রুততম ট্রেনের সহায়ক বিজ্ঞানী একজন বাঙালি পদার্থবিদ। তিনি অধ্যাপক আতাউল করিম। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে। এখন আছেন ওয়াশিংটনে। এ উপমহাদেশের প্রথম অস্কার বিজয়ী একজন তরুণ বাঙালি, যাঁর বয়স এখন ৩৪। তিনি শিল্পী মুস্তাফা মনোয়ারের পৌত্র। গ্রাফিকস অ্যানিমেশনের ওপর অস্কার পাওয়া এই তরুণের নাম নাফিজ বিন জাফর। জার্মানির বার্লিন শহরের ছয়টি বিখ্যাত রেস্তোরাঁর মালিক শেখ বাদল। কুষ্টিয়ার এই যুবক শ্রেষ্ঠ বারম্যান হিসেবে পেয়েছেন ইউরোপ-সেরা পুরস্কার।আবু জাকারিয়া কোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাঁর সুনাম ইউরোপজুড়ে। লস অ্যাঞ্জেলেস সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ পদে কাজ করছেন বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা মুখলেসুর রহমান।এমনি অনেক বাঙালি ছড়িয়ে আছেন বিশ্বে, যাঁরা বাংলাদেশের গর্ব। সেই সফল, আলোকিত বাংলাদেশিদের নিয়ে ধারাবাহিক অনুষ্ঠান বিদেশে বিশিষ্ট বাঙালি প্রচারিত হচ্ছে চ্যানেল আইতে, প্রতি শনিবার সন্ধ্যা ছয়টা ২০ মিনিটে।এই প্রামাণ্য অনুষ্ঠানের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।