বিদ্যা-করণ নতুন প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী বিদ্যা বালনের প্রেমে পড়েছেন পরিচালক করণ জোহর। তবে এটি করণের বাস্তবের প্রেম নয়। কিন্তু কেউ কেউ মনে করছেন বিদ্যা কি এবার তাহলে জন এব্রাহাম, শাহিদ কাপুরের পর করণের দিকেই ঝুঁকছেন?বিদ্যার প্রতি করণের এ প্রেম শুরু হয় পা ছবিটি দেখার পর। ছবিটি দেখার পর বিদ্যার অভিনয়ে করণ অসম্ভব মুগ্ধ হন। ভালো লাগার বিষয়টি বিদ্যার সঙ্গে ভাগাভাগিও করেন করণ জোহর। বিদ্যাও করণের তাৎক্ষনিক কথাবার্তায় বেশ মুগ্ধ হন। পা ছবিটি দেখার পর করণ এতটাই মুগ্ধ হন যে বিদ্যাকে নিয়ে তিনি ছবি করার কথাও পর্যন্ত ভেবে বসেন। করণ এও বলেছেন, আই হেট লাভ স্টোরি এবং দোস্তানা টু ছবির পরেরটিই হবে বিদ্যা বালানকে নিয়ে। এ জন্য তাঁরা দুজন একটি নৈশভোজেও অংশ নেন।