বিদ্যা বালানকে নিয়ে কাহানি ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালের ৮ মার্চ মুক্তি পাওয়া বলিউডের অন্যতম আলোচিত ‘কাহানি’ চলচ্চিত্রের পরবর্তী পর্ব তৈরি হচ্ছে। প্রথমটির মতো এবারের চলচ্চিত্রেও যথারীতি প্রধান চরিত্রে অভিনয় করবেন বিদ্যা বালান। তাঁকে দিয়েই ২০১৩ সালের প্রথমদিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে। শুধু বিদ্যা বালান নন, ‘কাহানি’ চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পীরাও থাকবেন ‘কাহানি ২’ চলচ্চিত্রে। ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এসব তথ্য জানানো হয়।পরিচালক সুজয় ঘোষ বলেছেন, ‘আগামী বছরের শুরুতে অবশ্যই ছবিটির শুটিং শুরু হবে। বর্তমানে ছবিটির চিত্রনাট্যের কাজ চলছে। আমরা এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছি।’৪৬ বছর বয়সী এই পরিচালক আরও বলেন, ‘এবারও আমাদের ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন বিদ্যা। ছবিটির অন্য চরিত্রগুলো একই থাকবে। সেই অর্থে বড় ধরনের কোনো পরিবর্তন হবে না “কাহানি ২” ছবিতে।’জানা গেছে, অভিনয়শিল্পী থেকে শুরু করে অন্যান্য সব বিষয় চূড়ান্ত করা হলেও এখনো পর্যন্ত শুটিংয়ের স্থান ঠিক করা হয়নি। তবে কিছু অংশের শুটিং যে কলকাতা হচ্ছে, তা নিশ্চিত বলেও জানান পরিচালক।২০১২ সালের ৮ মার্চ মুক্তি পাওয়া চার কোটি রুপি ব্যয়ে নির্মিত বিদ্যা বালানের ‘কাহানি’ চলচ্চিত্রটি মুক্তির প্রথম ৫০ দিনে আয় করে নেয় ১০৪ কোটি রুপি।