বিদ্যাকে নিয়ে ফিদার কমেডি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুল ফিদা হুসেন মাধুরীর পর এখন বিদ্যা বালানে মজেছেন। এবার তিনি যে ছবিটি করছেন, সেটি পুরোপুরি কমেডি ছবি। এর আগে স্বনামধন্য এই চিত্রশিল্পী মাধুরীকে নিয়ে গজগামিনী ও টাবুকে নিয়ে মীনাক্ষী নামের দুটো চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। নতুন ছবির শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। বিদ্যা বালান সে সময়েই আসছেন লন্ডনে।ফিদা বললেন, ‘গজগামিনী ছিল ধ্রুপদি ধরনের ছবি, মীনাক্ষী ছিল সমসাময়িক সময় নিয়ে করা ছবি। এবার আমি একটি কমেডি ছবি তৈরি করব।’ভারতীয় শিল্পী ফিদা হুসেন কয়েক মাস আগে কাতারের নাগরিকত্ব নিয়েছেন। ওয়েবসাইট।