বিদ্যার অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী দিল্লিতে গিয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করলেন অভিনেত্রী বিদ্যা বালান। আর তা হয়েছিল নো ওয়ান কিলড জেসিকা ছবির শুটিংয়ের সময়। ছবিতে সাবরিনা লাল চরিত্রে অভিনয় করেছেন তিনি। শুটিং হয়েছে দিল্লির বিভিন্ন রাস্তাঘাট, এমনকি বাজারে।শুটিং চলাকালে বিদ্যা লক্ষ করেছেন, মানুষজন খুবই ব্যস্ত। শুটিং দেখার আগ্রহ নেই কারও মধ্যে। সবার যেন কী একটা তাড়া আছে। কারও দিকে তাকানোর সময় পর্যন্ত নেই দিল্লিবাসীর। অথচ মুম্বাইয়ে এমনটি হলে কয়েক ডজন লোক রাস্তায় দাঁড়িয়ে যেত। কিন্তু দিল্লিতে ঘটেছে উল্টো। বিদ্যা বললেন, ‘রাজধানীর লোকজনের মধ্যে কৌতূহল জিনিসটা কম।’ ওয়েবসাইট।