বিদ্যার এক শর্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহরুখ খানের সঙ্গে এখনো জুটি বেঁধে কাজ করা হয়নি তাঁর। এমন নয় শাহরুখে অরুচি বা এলার্জি আছে। বিদ্যা বালান নিজেও মুখিয়ে আছেন কিং খানের সঙ্গে কাজ করতে। তবে শর্তও আছে একটা। ছবির গল্প এমন হতে হবে, যেখানে সব আলো শাহরুখের ওপর থাকবে না। দুজনের চরিত্রই হতে হবে সমান সমান।
বিদ্যা বলেন, ‘এমন ভালো কোনো গল্প যদি পাই যেখানে দুজনেরই চরিত্রের প্রতি ন্যায় বিচার করা হবে, আমি অবশ্যই অভিনয় করব। এমন গল্প যদি হয়, যেখানে আমার কাজ করার সুযোগই নেই, আমি করব না।’
শুধু শাহরুখ বলেই নয়, খানদের নিয়ে বানানো ছবিগুলোয় তাঁদেরই আধিপত্য থাকে বলে মন্তব্য করেছেন বিদ্যা। আইএএনএস৷