বিদ্যার গান্ধীগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগে রাহো মুন্নাভাই ছবিতে গান্ধীর আদর্শ অনুসরণ করে সাড়া ফেলে দিয়েছিলেন সঞ্জয় দত্ত। সেখান থেকেই জন্ম হয়েছে ‘গান্ধীগিরি’ নামের নতুন এক শব্দের। পর্দায় গান্ধীর নীতি অনুসরণ করলেও ‘মুন্নাভাই’ সঞ্জয় বাস্তবে গান্ধীর ভক্ত—এমন কথা শোনা যায়নি। তবে এখন শোনা যাচ্ছে, সঞ্জয় নয়—এই ছবির অভিনেত্রী বিদ্যা বালানই বরং গান্ধীর ভক্ত। শুধু ভক্ত বললে ভুল হবে। গান্ধীর আদর্শ নাকি তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন প্রতিদিনকার কাজকর্মে। ‘যখনই সুযোগ পাই, গান্ধীগিরি করার চেষ্টা করি। এমন না যে এটা সব সময় সফল হয়। তবে আমি চেষ্টা করেই যাচ্ছি।’ বলেছেন বিদ্যা। ২০০৬ সালে মুক্তি পায় রাজকুমার হিরানি পরিচালিত লাগে রাহো মুন্নাভাই। ছবির কেন্দ্রীয় চরিত্র মুন্নাভাই গান্ধীর আদর্শ অনুসরণ করে নানা সমস্যা সমাধানের চেষ্টা করেন। আইএএনএস।