বিদ্যার জন্য বাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় পুরস্কার থেকে শুরু করে অনেক পুরস্কার পেয়েছেন ‘ডার্টি পিকচার’খ্যাত বিদ্যা বালান। এবার উপহার পাচ্ছেন বিলাসবহুল একটি বাড়ি! তবে এ উপহার কোনো চলচ্চিত্রে অভিনয়ের জন্য নয়। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বলিউডের এই তারকা অভিনেত্রীর জন্য বাড়ি উপহার দিতে যাচ্ছেন তাঁর কাছের মানুষ প্রযোজক সিদ্ধার্থ রায় কাপুর।বলিউডপাড়ায় জোর খবর, অভিনেত্রী বিদ্যা বালান ও প্রযোজক সিদ্ধার্থের মধ্যে সম্পর্ক যে অনেক দূর গড়িয়েছে, বাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত তারই একটা উদাহরণ। বিদ্যার জন্য কেনা এই নতুন বাড়ির অবস্থান মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহু এলাকায়।