বিদ্যার নতুন কাহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের নতুন কাহানি, নতুন জীবন। বর ইউটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ রায় কাপুর। গতকাল শুক্রবার সকালে ভারতের মুম্বাইয়ের বান্দ্রায় গ্রিন মাইল বাংলোতে ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ে হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যা ও সিদ্ধার্থের বাবা-মা, ঘনিষ্ঠ আত্মীয় ও কাছের কয়েকজন বন্ধু। বিয়ের সব আনুষ্ঠানিকতা সারতে ঘণ্টা খানেক সময় লেগেছে। এ সময় বিদ্যার পরনে ছিল সরষে রঙের শাড়ি আর তাতে সবুজ রঙের পাড়। শাড়িটির নকশা করেছেন সব্যসাচী মুখার্জি। আর সিদ্ধার্থের পরনে ছিল হলুদ রঙের কুর্তা। তাঁদের বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে চেন্নাইয়ে। জি নিউজ ব্যুরো।