বিদ্যার পথেই প্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান প্রথমে অভিনয় করেন দক্ষিণ ভারতীয় ছবি ‘ভালো থেকো’তে। তারপর বলিউডে পা বাড়ান। বলিউডে বিদ্যার প্রথম ছবি ‘পরিণীতা’। ছবিতে তিনি বেশ সফলও হন। তাঁর বোন প্রিয়ামনিও একই পথে এগিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি দক্ষিণের চেয়ে বলিউডের ছবিতেই বেশি ব্যস্ত। প্রিয়ামনি বিদ্যার আপন নন, চাচাতো বোন। বলিউডে প্রিয়ামনির অভিষেক হয়েছে মনিরত্নমের মতো বড় মাপের পরিচালকের ছবিতে। তাই সেখানে এখন জোর গুঞ্জন, বোনের দেখানো পথে এসেই বলিউড জয় করলেন ‘রাবণ’ ছবির এই নায়িকা। কেউ কেউ বলছেন, প্রিয়ামনির এ আগমনে কারিনা, বিপাশা, দীপিকা, ক্যাটরিনার মতো নায়িকারা কিছুটা নড়েচড়ে বসেছেন। দক্ষিণী ছবিতে কাজ করে প্রিয়ামনি এরই মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন। ‘রাবণ’ ছবির সাফল্যটাও বেশ উপভোগ করছেন। বর্তমানে প্রিয়ামনি রামগোপাল ভার্মার নতুন ছবি ‘রক্তচরিত্র’র কাজ নিয়ে ব্যস্ত।