বিদ্যার প্লেটে ব্যাঙ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কি সম্মাননা, না বিড়ম্বনা! বিদ্যা বালানই ভেবে দেখুন। কান চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। আর জুরিদের বাড়তি খাতিরই করছেন আয়োজকেরা। এরই অংশ হিসেবে জুরিদের জন্য দুপুরের বিশেষ খাবারের আয়োজন করেন তাঁরা। আর তখনই বিদ্যার এই বিপত্তি। পাঁচ কোর্সের এই আয়োজনে পরিবেশন করা হয় ব্যাঙের মাংসও। অন্য জুরিদের অবশ্য কোনো সমস্যা হয়নি। তাঁরা তো এ ধরনের খাবার খেয়ে অভ্যস্ত। ব্যাঙের মাংস নিয়ে বিদ্যার প্রতিক্রিয়া জানা যায়নি। এই আয়োজনে আরও ছিল মুরগির মাংস, হাঁসের মাংস, আইসক্রিম ইত্যাদি। জি মিডিয়া ব্যুরো।