বিদ্যার বিপ্লব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে জিরো ফিগারেরই জয়জয়কার। দেহের আকারটাকে ‘শূন্যে’ নামিয়ে আনার পাগুলে এক নেশায় যেন মেতেছেন বলিউড সুন্দরীরা। বিদ্যা বালান এ পথে হাঁটেননি। তিনি স্থূলকায় নন আবার ক্যাটরিনা-কারিনাদের মতো ‘জিরো’ তত্ত্বেও বিশ্বাসী নন। এর মাঝামাঝি। বিদ্যা মনে করেন, ভারতীয় নারীদের স্বতন্ত্র সৌন্দর্য এটাই।
২০০৮ সালের আগেও বিদ্যার দিকে ধেয়ে যেত রাশি রাশি সমালোচনার তির। বক্স অফিসে ব্যর্থতার পাশাপাশি অভিনয়-প্রতিভা, ফিগার এবং ফ্যাশন বোধ নিয়ে প্রশ্ন শুনতে হতো। সেই বিদ্যাই এখন ভারতীয় নারীদের ‘রোল মডেল’। এবং সেটা তিনি হয়েছেন নিজেকে না পাল্টেই। এটাকে বিদ্যার বিপ্লবই বলা যায়। ওজন কমানোর জন্য সবাই যখন সবুজ চায়ের দিকে ঝুঁকছে, মজা করে বিদ্যা বলেছেন, ‘আমি সবুজ চা পছন্দ করি না। চা বানানোই হয় দুধ দিয়ে মিশিয়ে পান করার জন্য।’ টিএনএন।