বিদ্যার বিয়ের বাদ্যি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একসময় সব্যসাচী মুখার্জির নকশা করা দারুণ সব জমকালো শাড়ি পরে বলিউডের ফ্যাশন-দুনিয়ায় নিজের অবস্থান মজবুত করেছিলেন বিদ্যা বালান। এবার নিজের বিয়ের দিনটির সাজের জন্য চোখ বুজে দায়িত্ব ছেড়ে দিয়েছেন সব্যসাচীর হাতে। আগামী ১৮ ডিসেম্বর হতে পারে বিদ্যা বালান আর সিদ্ধার্থ রায় কাপুরের বিয়ে। দুজনের কেউই এ নিয়ে মুখ খুলছেন না। তবে তাঁদের বিয়ের প্রস্তুতির নানা খবর পাওয়া যাচ্ছে। লন্ডন থেকে ফিরেই চেন্নাইয়ের পথে রওনা হবেন সব্যসাচী। সেখানকার সিল্ক দিয়েই তৈরি হবে বিয়ের শাড়ি। ১৮টি শাড়ির ফরমাশ দিয়েছেন বিদ্যা। তাঁদের বিয়েটা হবে দক্ষিণ ভারতের কোনো এক মন্দিরে। আর পরে মুম্বাইয়ে হবে বিয়ের অনুষ্ঠান। মুম্বাই মিরর, টাইমস অব ইন্ডিয়া।