বিদ্যার বিয়ে ডিসেম্বরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালানের বিয়ে নিয়ে নতুন খবর রটেছে। বিদ্যা বালান ও তাঁর প্রেমিক সিদ্ধার্থ রয় কাপুর নাকি ১৮ ডিসেম্বর বিয়ে করছেন! বিদ্যার এক ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে এ খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।এদিকে বিয়ে নিয়ে যতসব গুজব সব উড়িয়ে দিয়ে বিদ্যা জানিয়েছেন, বিয়ে করব কিন্তু কবে বিয়ে করব সেটা এখনো ঠিক হয়নি। বিয়ের শানাই বাজলে সবাই জানতে পারবেন। ১৮ ডিসেম্বরে বিদ্যা-সিদ্ধার্থের বিয়ের খবরটি অস্বীকার করেছেন সিদ্ধার্থ নিজেও। সিদ্ধার্থ জানিয়েছেন, এ খবরের সত্যতা নেই। বিয়ে নিয়ে এ জুটি মুখ বন্ধ রাখলেও ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে এ জুটির বিয়ে নিয়ে নতুন নতুন খবর ছাপা হচ্ছে। এ জুটির জন্য ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি বিয়ের পোশাকের নকশা করা শুরু করেছেন। অবশ্য যাদের নিয়ে এত হইচই, সেই বিদ্যা আর সিদ্ধার্থ এ বিষয়ে মুখ খুলতে নারাজ।প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাসে এ জুটির বিয়ের আরেকটি খবর রটেছিল। সেসময় তাঁরা প্রেমের কথা স্বীকার করেছিলেন।