বিদ্যার বিয়ের বাদ্যি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরের শেষের দিকে বাজতে পারে বিদ্যা বালানের বিয়ের বাদ্যি। পাত্র ইউটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ রায় কাপুর। বিদ্যা গত বছরই জানান দিয়েছিলেন নিজেদের সম্পর্কের কথা। ছুটি কাটাতে নানা দেশেও ঘুরে বেড়িয়েছেন একসঙ্গে। মুম্বাইয়ের সমুদ্রের কাছে নাকি বাড়িও কিনেছেন দুজন। বর-কনে অবশ্য এখনো বিয়ের ঘোষণা দেননি। তবে আর যা-ই হোক,সাইফিনার মতো তারিখ নিয়ে না ভোগালেই হলো। জি নিউজ ব্যুরো।