বিদ্যার শাড়িপ্রেম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাড়ি নিয়ে বাড়াবাড়ি রকমের আগ্রহ আছে বিদ্যা বালানের। কানপুর থেকে কান অবধি তিনি শাড়িতেই নিজেকে উপস্থাপন করতে বেশি ভালোবাসেন। ভারতীয় নারীদের আসল সৌন্দর্য যে শাড়িতেই খোলে, বিদ্যা যেন এটি নতুন করে প্রমাণ করেছেন।
সম্প্রতি বিদ্যা গিয়েছিলেন কলকাতায়। এখানকার শাড়ি ভীষণ পছন্দ তাঁর। কলকাতার একটি শাড়ির দোকানের ক্রেতাদের চমকে দিয়ে হাজির হন বিদ্যা। দোকানটির চান্দেরি আর বেনারসির সংগ্রহে রীতিমতো মুগ্ধ হন। কেনেন একটি বেনারসি। এরপর দোকানটির অতিথি বইয়ে নিজের মুগ্ধতার কথা লিখেও যান। টিওআই।