বিদ্যার সত্যজিৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যা বালান
বিদ্যা বালান

সত্যজিৎ রায় তখন শয্যাশায়ী। স্কুলপড়ুয়া এক তরুণী তাঁকে একটি চিঠি লিখলেন, ‘প্লিজ, দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই।’ চিঠির প্রেরক হলেন বিদ্যা বালান। সত্যজিতের সঙ্গে কাজ না করতে পারার আফসোস এখনো বিদ্যার কণ্ঠে। এসব বললেন গত শনিবার কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন সংগীতশিল্পী অঞ্জন দত্ত। কেবল সত্যজিৎই নন, বিদ্যা ভক্ত ছিলেন মাধুরী দীক্ষিত ও শাবানা আজমিরও। বিশেষ করে মাধুরীর ‘এক দো তিন’ গান ও শাবানার আর্থ ছবিটি এখনো দিব্যি মনে গেঁথে আছে বিদ্যার। পিটিআই।