বিদ্যার সদাইপাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমে গেলে রোমান হতে হয়। আর নিউইয়র্কে গেলে ধুমসে করতে হয় কেনাকাটা। সুযোগটা হাতছাড়া করেননি বিদ্যা বালান। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিখ্যাত ফিফথ অ্যাভিনিউয়ে ব্যাগ উপচানো কেনাকাটা করেছেন এই বলিউড অভিনেত্রী।শহরটির প্রেমে পড়ে গেছেন এই ৩৫ বছর বয়সী। তিনি জানান, নিউইয়র্ক বৈচিত্র্যময় এক শহর। সেখানে এত এত আকর্ষণ, দেখার মতো এত জায়গা, বারবার একই জিনিস দেখলেও কেউ বিরক্ত হবে না। ওখানে আয়োজিত সংবাদ সম্মেলনে পাঁচটি ভিন্ন ভিন্ন ভাষার প্রশ্নের উত্তর দিয়েছেন বিদ্যা—তামিল, মালয়লাম, হিন্দি, বাংলা ও পাঞ্জাবি। মারাঠি ভাষাটাও তিনি জব্বর জানেন। নিউইয়র্কের মতো বিদ্যার ভাষাজ্ঞানও কিন্তু বৈচিত্র্যময়! পিটিআই।