বিদ্যার ‘সংগীত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যার বিয়ের বাদ্যি বাজছে। এরই মধ্যে জানা গেছে, এই তারকা গাঁটছড়া বাঁধছেন ১৪ ডিসেম্বর। পাত্রের নাম অনেকেই জানেন—সিদ্ধার্থ রায় কাপুর। গতকাল মঙ্গলবার হয়ে গেল তাঁদের ‘সংগীত’। এই সংগীত ভারতীয়দের বিয়েরই একটি অংশ। সেখানে কনেপক্ষ অর্থাৎ বিদ্যার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা গান করেছেন। সঙ্গে ছিল সিদ্ধার্থের পরিবার ও বন্ধুরাও। মজার বিষয়, কনে বিদ্যাও ‘উ লা লা’ গানটির তালে তালে নেচেছেন সবার সঙ্গে। এদিকে তামিল রাজ্যের কনে বিদ্যা ও পাঞ্জাবি সিদ্ধার্থের বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা মহারাষ্ট্রের শ্রীসুব্রামানিয়া সামাজ মন্দিরে। আর অনুষ্ঠানটি হবে তামিল ও পাঞ্জাবি সংস্কৃতির মিশেলে। বিয়ের পর নাকি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবেন বিদ্যা ও সিদ্ধার্থ। নেবেন লম্বা ছুটি। জি নিউজ।