বিধবাদের পাশে প্রীতি
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা দীর্ঘদিন ছবির জগত্ থেকে দূরে সরে ছিলেন। সম্প্রতি আবার নতুন করে ফিরে এসেছেন নিজের পুরোনো কর্মক্ষেত্রে। কাজ করছেন যশরাজ ফিল্মসের ব্যানারের একটি ছবির। এরই মধ্যে আবার নিজেকে যুক্ত করেছেন সমাজসেবামূলক কাজে। তাও আবার ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সঙ্গে। চেরির স্বেচ্ছাসেবী সংগঠন ‘দ্য লোম্বা ট্রাস্ট’-এর শুভেচ্ছা দূত হয়েছেন প্রীতি। বিধবাদের কল্যাণেই কাজ করার উদ্দেশ্যে এ সংগঠনটির জন্ম। প্রীতি বিধবাদের জন্য কাজ করতে গিয়ে এ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। ক্রিকেট থেকে খানিকটা সরে প্রীতি এখন সমাজসেবা ও ছবিতে ব্যস্ত থাকতে চাচ্ছেন। এরই মধ্যে বলিউডের এ অভিনেত্রীর ঝুড়িতে জমা পড়তে শুরু করেছে অসংখ্য ছবির অফার। তাও আবার যেমন-তেমন কারও ব্যানারে নয়। একেবারে যশরাজ ফিল্মসের ব্যানারে। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়ে গেছে। ছবির নাম ‘মেরা ব্রাদার কি দুলহান’।