বিধানসভা নির্বাচনে জয়ী চার তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন তিনজন চলচ্চিত্র ও দুজন সংগীতশিল্পী। সবাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মমতার তৃণমূল কংগ্রেসের টিকিটে। তাঁদের মধ্যে একজন ছাড়া অন্য সবাই জয়ী হয়েছেন। তাঁরা চলচ্চিত্র আর সংগীত তারকা থেকে হয়ে গেলেন রাজনৈতিক ব্যক্তিত্ব।বিজয়ী তারকারা হলেন অভিনেতা চিরঞ্জিৎ, অভিনেত্রী দেবশ্রী রায়, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব ব্রাত্য বসু এবং সংগীতশিল্পী অনুপ ঘোষাল। আর পরাজিত হয়েছেন সংগীতশিল্পী পরীক্ষিত বালা। গত শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।২০০৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে বিজয়ী হয়েছিলেন চলচ্চিত্র তারকা তাপস পাল ও শতাব্দী রায়।