বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনে যেসব বিধিনিষেধ রয়েছে, তা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গত বৃহস্পতিবার দিল্লিতে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মনীষ তিওয়ারির সঙ্গে বৈঠক করেন তিনি। হাসানুল হক ইনু বলেন, ‘দুই দেশের চলচ্চিত্রের বাজার খুলে গেলে তাতে বাংলা চলচ্চিত্র লাভবান হবে।’ মনীষ তিওয়ারি বলেন, ‘ভারত নীতিগতভাবে এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে একমত। এ ব্যাপারে কিছু আইনগত বাধা রয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।’ বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে দুই দেশ যৌথভাবে একটি তথ্যচিত্র নির্মাণের জন্য হাসানুল হক ইনুর দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন মনীষ তিওয়ারি।গত বুধবার মনীষ তিওয়ারির আমন্ত্রণে হাসানুল হক ইনু নয়াদিল্লি যান।