বিনা অনুমতিতে বিটলসের গান বিক্রির দায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড বিটলসের গান অনলাইনে বিক্রি করতে গিয়ে বেমালুম ফেঁসে গেছে একটি ওয়েবসাইট। ব্লুবিট ডটকম নামের ওয়েবসাইটটি বিটলসের প্রতিটি গান ডাউনলোড করার জন্য গ্রাহকদের কাছ থেকে ২৫ সেন্ট করে নিত। ওয়েবসাইটটি থেকে ৬৭ হাজারেরও বেশি সংখ্যক গান ডাউনলোডের পর টনক নড়ে বিটলসের কপিরাইট থাকা রেকর্ড কোম্পানি ইএমআইয়ের। সে ২০০৯ সালের শেষ দিককার কথা। ওই বছরই ইএমআই ওয়েবসাইটটির বিরুদ্ধে পাইরেসি মামলা ঠুকে দেয়। সম্প্রতি আদালত এক রায়ে ব্লুবিট ডটকমকে অভিযুক্ত করেছেন এবং ওয়েবসাইটটির স্বত্বাধিকারীকে ১০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ওয়েবসাইট।