বিনা কর্তনে ছাড়পত্র পেল 'সীমারেখা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীমারেখা
সীমারেখা

দুই বাংলার ছবি ‘সীমারেখা’ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। গতকাল মঙ্গলবার আনকাট সেন্সর ছাড়পত্র হাতে পেয়েছেন পরিচালক দেওয়ান নাজমুল।
প্রথম পরিচালিত ছবি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়ায় বেশ উচ্ছ্বসিত পরিচালক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম ছবি আমার প্রথম সন্তানের মতো। বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ার মধ্য দিয়ে আমার সন্তানের পৃথিবীর আলোর মুখ দেখার এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সেন্সর বোর্ডের সদস্যদের প্রশংসা আমার কাজের গতিকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে।’
ছবির গল্প সম্পর্কে দেওয়ান নাজমুল বলেন, দুই দেশের দুই ধর্মের ছেলেমেয়ের ভালোবাসার সম্পর্ক এবং সামাজিক অবস্থান নিয়ে ছবির কাহিনি। ভালোবাসা দিবসে দুই দেশের প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে বলেও জানা গেছে।
দুই বাংলার জন্য নির্মিত ছবিটির আরেক পরিচালক হলেন কলকাতার স্বপন সাহা। ছবিটিতে একজোড়া নতুন মুখ উপহার দিয়েছেন পরিচালকদ্বয়। এঁরা হলেন ফাহিম ও ফারিহা।
এ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন বাংলাদেশের ববিতা, সিরাজুল ইসলাম, অমল বোস, কাবিলা এবং ভারতের রজতাভ দত্ত, দুলাল লাহিড়ি, মৃণাল মুখার্জি, প্রমুখ। ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, কনকচাঁপা, বেবী নাজনীন, আগুন, এস আই টুটুল ও সামিনা চৌধুরী।