বিনা খরচে আর্বো ভাইরাসের গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্বো ভাইরাসের গান শ্রোতারা বিনা খরচে শুনতে পাবেন। খবরটা সত্যি। আর এ জন্য শ্রোতাদের যেতে হবে www.facebook.com/arbovirusofficial অথবা www.arbovirus.thelivesquare.com ঠিকানায়। গানের সঙ্গে এ ঠিকানাগুলো থেকে শ্রোতারা ডাউনলোড করতে পারবেন ছবিসহ নানা কিছু। আর এ ব্যাপারে আর্বো ভাইরাসকে সহায়তা করেছে অ্যাপেক্সের অঙ্গ প্রতিষ্ঠান সি প্রিন্ট ও লাইভ স্কয়ার। সাত বছর পর হাইব্রিড রক ব্যান্ড আর্বো ভাইরাসের দ্বিতীয় অ্যালবাম এসেছে। নাম মন্তব্য নিষ্প্রয়োজন। সম্প্রতি ধানমন্ডির রুশ সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান ছিল একটু অন্য রকম। শিরোনাম ছিল ‘ডাউনলোড আর্বো ভাইরাস’। অডিও সিডির মোড়ক খোলার পরিবর্তে অ্যালবামটি ফ্রি ডাউনলোডের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে নতুন অ্যালবামের কয়েকটি গান পরিবেশন করা হয়।