বিনা পারিশ্রমিকে তথ্যচিত্রে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিনা পারিশ্রমিকে ভারতের আয়কর দপ্তরের একটি তথ্যচিত্রে অংশ নিতে সম্মত হয়েছেন বলিউডের তিন সুপারস্টার আমির খান, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার। এরই মধ্যে আমির খান ও অক্ষয় কুমার এ বছরের সর্বোচ্চ করদাতার খেতাব অর্জন করেছেন। ২০ মিনিটের ওই তথ্যচিত্রটির শুটিং শুরু হবে কাল ২৪ জুলাই, দিল্লিতে। তথ্যচিত্রটির উদ্বোধন করবেন ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। জানা গেছে, তথ্যচিত্রটিতে অংশ নেওয়ার জন্য কোনো পারিশ্রমিক নিচ্ছেন না ওই তিন অভিনেতা। ‘আয়কর ফাঁকি না দিয়ে সঠিক সময়ে আয়কর দিন’, মূলত এটাই হবে মূলমন্ত্র। তবে অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজেকে ঠিক রাখতে হয় বলেই আমির খান ও অক্ষয় কুমার অগ্রিম আয়কর দিয়েছেন যথাক্রমে ১৮ কোটি রুপি ও ১২ কোটি রুপি।