বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশীদ ও মনোয়ার হোসেন।
মামুনুর রশীদ ও মনোয়ার হোসেন।

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর নির্বাচন অনুষ্ঠিত হলো গত বৃহস্পতিবার। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সবাই। ‘সিলেকশন’ ভিত্তিতে এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক প্রযোজক মনোয়ার হোসেন। সভাপতি নির্বাচিত হওয়ার পর মামুনুর রশীদ বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে নাটকে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করব। নাটক নির্মাণ থেকে শুরু করে প্রচার পর্যন্ত যেসব সমস্যা হয়, সেগুলোর সমাধান করার চেষ্টা থাকবে।’ উল্লেখ্য, দুই বছরের জন্য সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ২৭ জনের একটি কমিটি গঠন করা হয়েছে।