প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোবিজের আর দশটা নারীর পথই অনুসরণ করলেন বিনা মালিক। বিয়ের পর ইতি টেনে দিলেন ক্যারিয়ারের। তবে তাঁর বেলায় খবরটা চমক হয়েই আসছে। পাকিস্তানি এই অভিনেত্রী ক্যারিয়ারটাকে ঠিকমতো দাঁড় করানোর আগেই শোবিজের জগৎ থেকে সরে যাচ্ছেন। একসময় কলঙ্কিত পাকিস্তানি পেসার মোহাম্মদ আসিফের সঙ্গে প্রেমের কারণে বেশ আলোচিত বিনা কদিন আগে বিয়ে করেছেন দুবাইভিত্তিক পাকিস্তানি ব্যবসায়ী আসাদ বশির খানকে। এর পরই ঘোষণা এল বিনার অভিনয় ছেড়ে দেওয়ার। শোবিজের জগৎ থেকে খুব বেশি কিছু হয়তো পাননি, কিন্তু মনের মতো একটা বর তো পেয়েছেন। এর চেয়ে বড় বর আর কী চাওয়া যায়?
রা. হা.
আইএএনএস, এএনআই, টিওআই