বিনা মূল্যে মূকাভিনয় কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মূকাভিনয় কর্মশালা শুরু হচ্ছে ঢাকায়। করাচ্ছে প্যান্টোমাইম স্কুল। শিল্পটিকে ছড়িয়ে দেওয়ার তাগিদে একুশ বছর ধরে বিনা মূল্যে মূকাভিনয় শেখাচ্ছেন স্কুলটির পরিচালক দেবাংশু হোর। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলা শহরে অনেকগুলো কর্মশালা করিয়েছেন তিনি।
দেবাংশুর প্রত্যাশা, যাঁরা শিখবেন তাঁরা যেন বিভিন্ন জেলায় গিয়ে নিজেরাই স্কুল প্রতিষ্ঠা করেন এবং বিনা মূল্যে শেখান। পেশাদার এই মূকাভিনয়শিল্পী বলেন, ‘পেশা হিসেবে না নিলে এই শিল্প চর্চা করা যাবে না। শৌখিন হলে একে এগিয়ে নেওয়া কঠিন।’
২৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে কর্মশালার উদ্বোধন। দুটি ব্যাচে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে ক্লাস। কর্মশালা পরিচালনা করবেন দেবাংশু ও বার্নাডেট শুভ্রা। জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে উদীচীর কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে কর্মশালায় যোগ দেওয়ার ফরম।