বিনিথ দ্য ম্যাসাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেভিমেটাল ধারার গানের একটি অন্যতম ভয়ংকর ও ভারী রূপ হচ্ছে ডেথ মেটাল। আবার ডেথ মেটালের একটি অন্যতম উপধারা হচ্ছে টেকনিক্যাল ডেথ মেটাল। আর এ ধারার অসংখ্য দলের মধ্যে বিনিথ দ্য ম্যাসাকার বর্তমানে বেশ নাম করেছে। আমাদের দেশেও এদের অনেক ভক্ত-শ্রোতা বিদ্যমান। তাদের কথা মাথায় রেখেই আজকের এই লেখা। বিনিথ দ্য ম্যাসাকার দলটি ২০০৪ সালে কানাডার মন্ট্রিলে তাদের যাত্রা শুরু করেছিল। ভোকালিস্ট এলিয়ট ডেসগাগনেস, গিটারিস্ট ক্রিস্টোফার ব্র্যাডলি, বেইজিস্ট ডেনিস ব্র্যাডিল ও ড্রামার জাস্টিন রোসেল মিলে দলটি প্রতিষ্ঠা করেন। বেশ কিছুদিন একসঙ্গে গান করার পর তাঁরা ২০০৫ সালের মে মাসে পাঁচটি গানসংবলিত একটি ইপি বের করেন। এভিডেন্স অব ইনেকুইটি শীর্ষক ইপিটি গ্যালি রেকর্ডস থেকে বের হয়। এরপর ২০০৬ সালের মে মাসে তারা প্রস্থেটিকস রেকর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। একই বছরে তাদের একটি গান ‘প্রোফিটেবল বিলবাউন্ট’ জাপানের একটি সংকলন অ্যালবামে স্থান পায়। অ্যালবামটির শিরোনাম ছিল কানাডিয়ান মেটাল ইন জাপান। বিনিথ দ্য ম্যাসাকারের প্রথম পরিপূর্ণ অ্যালবাম বের হয় ২০০৭ সালের ফেব্রুয়ারি মাসের প্রস্থেটিক্স রেকর্ডস থেকে। এরপর ২০০৮ সালের অক্টোবর মাসে বের হয় ডিস্টোপিয়া —তাদের দ্বিতীয় পরিপূর্ণ অ্যালবাম। বিনিথ দ্য ম্যাসাকার তখন থেকেই বেশ পরিচিতি পেতে থাকে কানাডার আন্ডারগ্রাউন্ড সংগীত জগতে। তারা তাদের শক্তিশালী পরিবেশনার ফলে আন্ডারগ্রাউন্ড দলগুলোর মধ্যে একটা শক্ত আসন দখল করে। ২০০৯ সালে তারা ইউরোপিয়ান ট্যুরে বের হয়। ‘থ্রাশ অ্যান্ড বাম’ শীর্ষক ট্যুরটিতে বিনিথ দ্য ম্যাসাকারের সঙ্গে ডার্কেস্ট আওয়ার ও ব্লিডিং থ্রু—এ দুটি দল অংশ নিয়েছিল। ২০০৯ সালের এপ্রিল মাসে মেটাল হ্যামারের গোল্ডেন গডস অ্যাওয়ার্ডসের ‘বেস্ট আন্ডারগ্রাউন্ড ব্যান্ড’ হিসেবে তারা মনোনীত হয়েছিল। বিনিথ দ্য ম্যাসাকার টেকনিক্যাল ডেথ মেটাল ও টেকনিক্যাল ডেথকোর ধারার গান করে থাকে। তাদের গানের কথাগুলো সমাজ ও রাজনীতি নিয়েই মূলত ভাবায়। তারা তাদের একটা অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করেছে। চূড়ান্ত পর্যায়ের মেটাল বলতে যদি কোনো উদাহরণ দিতে হয়, তবে বিনিথ দ্য ম্যাসাকার একটি অন্যতম উদাহরণ হতে পারে। বিনিথ দ্য ম্যাসাকারের যত অ্যালবাম ও ইপি এভিডেন্স অব ইনেকুইটি (ইপি)-২০০৫ মেকানিকস অব ডিসফাংশন-২০০৭ ডিস্টোপিয়া-২০০৮ মারিয়ে নোয়ের (ইপি)-২০১০ ইনকংগ্রুয়াস-২০১২বিনিথ দ্য ম্যাসাকারের সদস্যরা এলিয়ট ডেসগাগলেস—ভোকালস (২০০৪-বর্তমান) ক্রিস্টোফার ব্র্যাডলি—গিটার (২০০৪-বর্তমান) ডেনিস ব্র্যাডলি—বেইজ (২০০৪-বর্তমান)  প্যাট্রিস হ্যামেলিন—ড্রাম (২০১২-বর্তমান) সাবেক সদস্যরা ক্রিশ্চিয়ান পোপিন—গিটার (২০০৪-২০০৫)  জাস্টিন রোসেল—ড্রামস (২০০৪-২০১২) মনোয়ারুল হক