বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের দাতব্য সংস্থায় অনুদান পাওয়ার বিনিময়ে স্প্যানিশ টিভির একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করতে রাজি হয়েছেন শাকিরা। গত বুধবার শাকিরা জানান, তাঁর দাতব্য সংস্থায় পাঁচ লাখ ইউরো অনুদান পাওয়ার পরই তিনি কাজ করতে রাজি হয়েছেন। ওই অর্থে হাইতি ও কলম্বিয়ায় দুটি স্কুল করার পরিকল্পনা রয়েছে তাঁর। ‘শিক্ষা হচ্ছে একটি মানুষের জন্মগত অধিকার। আর ভালো মানের শিক্ষায় শিক্ষিত একজন মানুষ তাঁর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে।’ বললেন শাকিরা। ওয়েবসাইট।