বিনোদনদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারে জামিন পার কিংবা থ্রি ইডিয়টস। আমির খানের ছবি প্রায় সময় সামাজিক নানা সমস্যা আর বিচ্যুতির কথা বলে। তবে কি আমির নিজেকে একজন সমাজকর্মী মনে করেন? আমির খান নিজে বলছেন, ‘মোটেও না। আমি শুধুই একজন বিনোদনদাতা।’ ‘রাজনীতিবিদ বা সমাজকর্মী—কোনোটাই আমি নই। যারা আমার ছবি দেখতে আসে, তারা আসলে বিনোদনের জন্যই আসে। তবে চলচ্চিত্র যদি বিনোদনের সঙ্গে কোনো সামাজিক বার্তা দিতে পারে, সেটা খুব ভালো একটা ব্যাপার।’ অস্ট্রেলিয়ায় মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সাংবাদিকদের বলেছেন আমির খান। ওয়েবসাইট।