বিনোদনমূলক টক শো ‘কিক অফ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল উন্মাদনায় এখন সারা দেশ। ফুটবলের সেই উন্মাদনাকে ব্যাপক পরিসরে ছড়িয়ে দিতে বাংলাদেশ টেলিভিশন ২৫টি খেলা সরাসরি সম্প্রচার করছে। বিশ্বকাপ ফুটবলের প্রতিটি ম্যাচকে সামনে রেখে বিটিভির দর্শকদের জন্য ১১ জুন থেকে শুরু হয়েছে কিক অফ নামে নতুন একটি বিনোদনমূলক অনুষ্ঠান। এই টক শোতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকছেন সাবেক ফুটবলার, ফুটবল বিশেষজ্ঞ, অভিনেতা, গায়কসহ ফুটবলসংশ্লিষ্ট অনেকেই। অনুষ্ঠানটির উপস্থাপনায় আছেন মুনমুন, সামিয়া ও ফারাহ রুমা। কিক অফের প্রতিটি টক শোর ব্যাপ্তি ১২ মিনিট।